ছবি: সংগৃহীত
শহীদ শরিফ ওসমান বিন হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। ছবিতে হাদির হত্যাকারী শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীরের সঙ্গে জুমাকে সেলফি তুলতে দেখা গেছে।
জুমা বলেন, “আমার যদি কোনো দোষ থাকে, প্রশাসন আমাকে গ্রেফতার করুক, তদন্ত করুক। সত্য তো একদিন না একদিন সামনে আসবেই। কিন্তু সামাজিক মাধ্যমে প্রচারিত অভিযোগের ভিত্তিতে কেউ আমাকে দোষারোপ করতে পারবে না।” তিনি আরও বলেন, হাদির হত্যার বিচার এ পর্যন্ত বন্ধ থাকায় অনেকে জুমা ও ইনকিলাব মঞ্চকে দমিয়ে বিচার ধামাচাপা দিতে চাচ্ছে, কিন্তু তা সম্ভব নয়।
তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, ওই ছবিটি আসল নয়। এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। অনুসন্ধানে প্রচারিত পোস্টের সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। কিওয়ার্ড অনুসন্ধানেও ছবিটির সপক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ ঘটনায় দেখা যায়, সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর ছবি ও তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। প্রশাসন ও জনসচেতনতার জন্য এ ধরনের মিথ্যা প্রচারণা প্রতিরোধ গুরুত্বপূর্ণ।
এসএইচ
আপনার মতামত লিখুন :