হাসিনা আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার: মাহফুজ

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ১০:০২ এএম
হাসিনা আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার: মাহফুজ

ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় পার্ক বা জাদুঘর নির্মাণের আগে পূর্ণাঙ্গ প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালানোর আহ্বান জানিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (১৭ মার্চ) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় এ এলাকায় প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের কিছু কাজ শুরু হয়েছিল। সেই উদ্যোগ বন্ধ না রেখে তা ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন বলে মত দেন তিনি।

মাহফুজ আলমের মতে, ঢাকার ইতিহাস চারশ বছরেরও বেশি পুরনো—এ তথ্য আরও সুস্পষ্টভাবে প্রমাণ করার সুযোগ রয়েছে এই এলাকায়। এছাড়া নগরীর অতীত ঐতিহ্যের আরও অনেক নিদর্শন এখান থেকে পাওয়া যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নগরায়ণ, পার্ক বা বিনোদন কেন্দ্র গড়ে তোলা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একটি শহরের ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণ করাও সমান জরুরি। তার মতে, উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রেখেই পরিকল্পনা নেওয়া উচিত।

এম

Link copied!