রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৬, ১০:৪৮ এএম
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ইয়াবা, মোবাইল ও নগদ টাকাসহ একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, তেজগাঁও বিভাগে ৯০ জন, মিরপুর বিভাগে ১২৪ জন, গুলশান বিভাগে ৩২ জন, উত্তরা বিভাগে ৫১ জন এবং গোয়েন্দা বিভাগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, ৮টি মোবাইল ফোন, একটি চাপাতি ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।

এম

Link copied!