জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০২:৩৯ পিএম
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

ছবি : সংগৃহীত

ঢাকা: হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলকদ মাস কবে শুরু হচ্ছে তা জানতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। 

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বাংলাদেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হলো। 

টেলিফোন নম্বর: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।

পিএস

Link copied!