ছবি : সংগৃহীত
ঢাকা: আর মাত্র কয়েক সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে মেগা ইভেন্ট ‘বিশ্বকাপ ফুটবল’। বিশ্বকাপের আগে লিওনেল মেসিকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা শিবির।
সোমবার এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় আর্জেন্টাইন অধিনায়কের বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তি ধরা পড়েছে।
রোববার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে গোলবন্যার ম্যাচে চোটের ইঙ্গিত দেন মেসি। ৬-৪ ব্যবধানে জেতা সেই ম্যাচের ৭৩তম মিনিটে হঠাৎ বাম পায়ের পেছনের অংশে অস্বস্তি অনুভব করে বদলির অনুরোধ জানান তিনি। তবে মাঠ ছাড়ার সময় তাকে স্বাভাবিকভাবেই হাঁটতে দেখা গেছে, যা কিছুটা স্বস্তি দিচ্ছে সমর্থকদের।
সোমবার এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানায়, ‘অতিরিক্ত মেডিকেল পরীক্ষার পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাম হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তিজনিত অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।’
তবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি ক্লাবটি। বিবৃতিতে বলা হয়েছে, ‘তার শারীরিক অবস্থার উন্নতির ওপরই মাঠে ফেরার সময় নির্ভর করবে।’
পিএস
আপনার মতামত লিখুন :