দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১১:২৬ এএম
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি

উত্তর বঙ্গোপসাগরে বিরূপ আবহাওয়ার কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়ুচাপের তারতম্যের আধিক্যের ফলে সাগর উত্তাল থাকতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম সমুদ্র বন্দর, কক্সবাজার সমুদ্র বন্দর, মোংলা সমুদ্র বন্দর এবং পায়রা সমুদ্র বন্দর-কে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আবহাওয়ার অস্থিরতা বজায় থাকতে পারে, যার ফলে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এম

Link copied!