ছবি : সংগৃহীত
ঢাকা: আগামী বৃহস্পতিবার (২৮ মে) দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এদিন মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির আশায় তার প্রিয় পশু কোরবানি করবেন। ঈদুল আজহার এই দিনে আবহাওয়া কেমন থাকবেন তা জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (২৬ মে) এক বার্তায় আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদুল আজহার দিন সারাদেশেই বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
বার্তায় জানানো হয়েছে, ওই দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
ঈদের দিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পিএস
আপনার মতামত লিখুন :