তাপপ্রবাহ ও বৃষ্টির যে বার্তা দিল আবহাওয়া অফিস

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৪, ২০২৬, ১১:৩১ এএম
তাপপ্রবাহ ও বৃষ্টির যে বার্তা দিল আবহাওয়া অফিস

সারাদেশের ওপর দিয়ে বয়ে চলা চলমান তাপপ্রবাহ আরও ২ থেকে ৩ দিন থাকতে পারে। আর দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ।

এ আবহাওয়াবিদ বলেন, জুন মাসে সারাদেশেন ওপর দিয়ে আরও ২ থেকে ৩টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মাসজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও কম। তবে জুনের দ্বিতীয় সপ্তাহে সারাদেশে বৃষ্টি হতে পারে । পরবর্তীতে আবারও দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে বর্তমানে দেশের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু অংশে তাপপ্রবাহ চলছে। আদ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমও অনুভূত হচ্ছে। এ অবস্থায় জনজীবন প্রায় নাজুক অবস্থা।

এর আগে এদিন সকালে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিন সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

এম

Link copied!