ফিফা র্যাঙ্কিংয়ের বিশাল ব্যবধান থাকলেও শেষ পর্যন্ত জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। ১১৫ নম্বরে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেলেও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতেই পারে কোচ লিওনেল স্কালোনির দলের ওপর।
ম্যাচের শুরুটা অবশ্য ছিল আর্জেন্টিনার নিয়ন্ত্রণেই। ১৭ মিনিটে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৩২ মিনিটে ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ নিকো পাজ। প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে ছিল লাতিন আমেরিকার দলটি।
তবে স্কালোনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, নিয়মিত তারকা লিওনেল মেসি ও দি পলকে শুরু থেকেই খেলানো হবে না। ফলে প্রথমার্ধে তাদের অনুপস্থিতিতে আক্রমণে ধার কম ছিল আর্জেন্টিনার। বিরতির পর এই দুই তারকা মাঠে নামলেও দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি দলটি।
পরিসংখ্যানও বলছে ম্যাচটি মোটেই একপেশে ছিল না। উভয় দলই লক্ষ্যে সমানসংখ্যক (৪টি) শট নেয়। শেষদিকে মৌরিতানিয়া একাধিক সুযোগ তৈরি করে ম্যাচে ফেরার আভাস দেয়। যোগ করা সময়ে অভিষেক ম্যাচেই গোল করে ব্যবধান কমান ডিফেন্ডার জর্ডান লেফোর্ট।
এই জয় সত্ত্বেও আর্জেন্টিনার পারফরম্যান্স বিশ্বকাপের আগে কিছুটা উদ্বেগ বাড়াতে পারে। আগামী ১ এপ্রিল জাম্বিয়ারর বিপক্ষে মাঠে নামবে মেসির দল—যেটি বিশ্বকাপের আগে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ।
এম







































