ছবি : প্রতিনিধি
চট্টগ্রাম: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি ও শারজাহ’র বিমানবন্দর বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
সোমবার (২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল।
তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনস-এর একটি ডিপার্চার ও একটি অ্যারাইভাল ফ্লাইট এবং এয়ার আরাবিয়া-এর একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে মাস্কাট রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। সালাম এয়ার-এর ফ্লাইট (OV-401) সকাল ৮টা ১৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে যাত্রী নিয়ে একই এয়ারলাইনসের (OV-402) ফ্লাইট সকাল ৯টা ৩০ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে চলমান পরিস্থিতির মধ্যে এ পর্যন্ত চট্টগ্রাম থেকে মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন থাকবে।
পিএস
আপনার মতামত লিখুন :