ছবি: প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে সাংবাদিক ও বিশিষ্টজনদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মার্টিন চাইনিজ কমিউনিটি সেন্টারে এই ইফতার আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসলিসে সূরা সদস্য আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক ও জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত।
এছাড়া উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহসভাপতি শাহিনুর ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, পৌর আমির সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশন সভাপতি সবিরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতি, পাশাপাশি মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পাঠ করা হয়।
এসএইচ
আপনার মতামত লিখুন :