ছবি : প্রতিনিধি
রাজশাহী: রাজশাহী এডভোকেট বার সমিতির বার্ষিক নির্বাচনে (২০২৬ সাল) জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে আলহাজ আবুল কাসেম (১) সভাপতি ও পারভেজ তৌফিক জাহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১ পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পানেল। তবে সহ-সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত প্যানেল থেকে এ কে এম মিজানুর রহমান জয়লাভ করেছেন।
নির্বাচন কমিশন জানান, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আলহাজ আবুল কাসেম ও পারভেজ জাহেদী প্যানেলের নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে মাহাবুবুল ইসলাম ও মজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) ইমতিয়ার মাসরুর আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) নুর-এ কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, লাইব্রেরী সম্পাদক সেলিম রেজা মাসুম, সম্পাদক অডিট তানভীর আহমেদ জুলেট, সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন শাহজামাল ও সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার জানিজ ফাতেমা কাজল।
সদস্য পদে নির্বাচিত ৯ জন হলেন- ইয়াসিন আলী, শামীম আহমেদ, মাঈনুর রহমান, হাফিজুল ইসলাম, জাকির হোসেন (২), শাহীন আলম মাহমুদ, রেশমা খাতুন, হুমায়ুন কবির শাম্মী ও রহিমা খাতুন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য এএনএম কামরুজ্জামান বকুল ও শামীম হায়দার দারা। ভোট গ্রহণ শেষে গণনা ও বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
এদিকে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাজশাহী এডভোকেট বার সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং আধাঘন্টা বিরতি দিয়ে বেলা দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৬৯৩ জন ভোটারের মধ্যে ৬২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণের জন্য ১নং বার ভবনের দ্বিতীয় তলায় বুথ স্থাপন করা হয়। রাতে ফলাফল ঘোোষণা করা হয়।
নির্বাচনে ২১ পদের বিপরীতে পৃথক দুটি প্যানেলে ৪২ জন এবং স্বতন্ত্র সভাপতি ১ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের একটির নেতৃত্বে রয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আবুল কাসেম- তৌফিক জাহেদী এবং অপরটি গণতান্ত্রিক আইনজীবী সমিতির হামিদুল হক-আবু বাকার প্যানেল।
ভোটকে ঘিরে আইনজীবীদের মধ্যে সকাল থেকেই উচ্ছাস উদ্দীপনা ছড়িয়ে পড়ে। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা শৃঙ্খলার সাথে ভোট প্রদান করেন। ভোটকে ঘিরে আদালত পাড়া ছিল সরগরম।
পিএস
আপনার মতামত লিখুন :