ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে মহাসড়কের কাঁঠালতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দ্বাড়িয়াকান্দি গ্রামের সাব্বির ভুঁইয়ার ছেলে বিজয় (১৮), একই গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাবের (১৮) ও খালেকারকান্দি গ্রামের রতীন্দ্র বর্মণের ছেলে জিৎ বর্মণ।
কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেল আরোহী তিন কিশোর বেপরোয়া গতিতে দ্বাড়িয়াকান্দির দিকে আসছিল। ঘটনাস্থলে মোটরসাইকেলটি উল্টে গেলে পেছনে থাকা একটি পিকআপ মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুইজন মারা যায়।
মুমূর্ষু অবস্থায় জিৎ বর্মণকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এসআই
আপনার মতামত লিখুন :