ছবি : প্রতিনিধি
ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, হালাল উপার্জনের মাধ্যমে একইসঙ্গে সৎ থেকে বেহেশতে যাব। আমরা অন্যদের মতো ধর্মকে বিক্রি করে বেহেশতের টিকিট বিক্রি করি না।
সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, খালখনন কাজ যেন সুন্দরভাবে হয়। মানুষ খুশি হয়। কেউ যেন কোনো অভিযোগ না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। মানুষ যেন বলতে না পারে শুধু খালখনন কাজের উদ্বোধন হয়েছে, পরবর্তীতে আর কোনো কাজ হয়নি। এমনটা যেন না হয়।
তিনি আরও বলেন, আমরা এরই মধ্যে যে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছিলাম সেগুলো বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ শুরু করেছি। ফ্যামিলি কার্ড, খালখনন একইসঙ্গে কৃষিকার্ডও দেওয়া হবে। কারণ কৃষকের উন্নয়ন হলেই বাংলাদেশের উন্নয়ন হবে।
পিএস
আপনার মতামত লিখুন :