কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

  • কুড়িগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৩:২৮ পিএম
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

ফাইল ছবি

কুড়িগ্রামের সীমান্ত এলাকায় অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার রাতে নাগেশ্বরী উপজেলা-এর নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঝাউকুটি সীমান্তে এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন নাগেশ্বরীর অষ্টমীর চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলা-এর দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের সোহাগ মিয়া।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে তারা ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন। এ সময় স্থানীয় ভারতীয়দের সহায়তায় বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, আটকের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

এসএইচ 

Link copied!