ছবি : প্রতিনিধি
নাটোর: নাটোরের লালপুরে ট্রাকের নিচে চাপা পড়ে আশরাফুল ইসলাম (১৯) নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) দুপুরে উপজেলার লালপুর ফিলিং স্টেশনের সামনে ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম রেজার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আশরাফুল ইসলাম মোটরসাইকেলে করে লালপুর ফিলিং স্টেশনে তেল নিতে যাচ্ছিলেন। এ সময় লালপুর অভিমুখী একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
নিহতের মা রুনিফা বেগম জানান, তিনি লালপুর বাজারে যাওয়ার পথে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পিএস
আপনার মতামত লিখুন :