নিত্যদিনের জ্বালানি সংকটে যখন বিপাকে সাধারণ মানুষ, তখন ব্যতিক্রমী এক উদ্ভাবনী চিন্তায় নজর কেড়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেকানিক্স আমিনুল ইসলাম । পেট্রোলের অভাবে প্রিয় মোটরসাইকেল চালাতে না পেরে সেটিকেই রূপান্তর করেছেন প্যাডেল চালিত সাইকেলে।নিজের হাতে তৈরি এই অভিনব যানে নেই তেলের খরচ, নেই দূষণ শুধু পায়ের শক্তিতেই চলছে চলাচল। আমিনুল ইসলামের এমন উদ্ভাবন সাইকেলটি দেখতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। অনেকে আবার চালিয়ে নিচ্ছেন মজা। এলাকাবাসীর কাছে এটি এখন কৌতূহল ও প্রশংসার বিষয় হয়ে উঠেছে।
আমিনুলের উদ্ভাবিত প্যাডেল ওয়ালা মোটরসাইকেলটি দেখতে আসা দর্শনার্থীরা জানান, কদিন আগেও আমিনুল ইসলামের কাছে তার প্রিয় মোটরসাইকেলটি ছিল, কিন্তু তেলের অভাবে এখন তিনি সেটিকে প্যাডেল ওয়ালা সাইকেল বানিয়েছেন,আমরা সেটি দেখতে এসেছি, অনেকেই আমরা চালিয়ে দেখলাম খুবই ভালো লাগলো।
মেকানিক্স আমিনুল জানান,আমি গরিব মানুষ মেকানিক্স করে খাই, সম্প্রতি তেলের সংকটে গাড়ি নিয়ে সারাদিন তেলের লাইনে থেকে তেল নিতে হত, এতে আমার দোকানদারি নষ্ট হতো, সেদিন কোনো ইনকাম করতে পারতাম না বাড়ির সবাই না খেয়ে থাকতাম,তাই নিজের মতো করে একটা সমাধান বের করলাম।আমার শখের মোটরসাইকেলটিকে আমি সাইকেলে রুপান্তরিত করেছি, এখন প্যাডেল চালিয়ে আমি যেখানে সেখানে যেতে পারি আমাকে আর তেলের চিন্তা করতে হয় না।
স্থানীয়রা বলছেন, এমন উদ্ভাবনী চিন্তা শুধু সংকট মোকাবিলাই নয়, ভবিষ্যতের পরিবেশবান্ধব যানবাহনের দিকেও ইঙ্গিত দেয়।
এম
আপনার মতামত লিখুন :