ছবি : প্রতিনিধি
রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো আতলাশপুর এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ জুন) দুপুরে বাড়ির উঠোন থেকে শিশুকে ডেকে নিয়ে প্রতিবেশী লম্পট এ ধর্ষণের চেষ্টা করে।
পুলিশ জানায়, বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো আতলাশপুর এলাকায় শিশুটি তাদের বাড়ির উঠোনে খেলার সময় প্রতিবেশী মনির হোসেন ভুঁইয়ার ছেলে দিপু ভুঁইয়া (১৯) তাকে চকলেটের প্রলোভনে ডেকে তার নির্জন ঘরে নিয়ে যায়। পরে দিপু ভুঁইয়া তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির মা খুঁজতে বের হয়ে প্রতিবেশী দিপু ভুঁইয়াদের ঘরে শিশুটির কান্না শুনতে পায়। একপর্যায়ে শিশুটির মায়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে দিপু ভুঁইয়া পালিয়ে যায়।
এ ব্যাপারে শিশুর মা বাদী হয়ে দিপু ভুঁইয়াকে আসামি করে নারী ও শিশু নির্র্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
পিএস
আপনার মতামত লিখুন :