পিরোজপুরে বজ্রপাতে কৃষক নিহত

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৪:১৪ পিএম
পিরোজপুরে বজ্রপাতে কৃষক নিহত

ছবি : সংগৃহীত

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ছোয়ারাব জোমাদ্দার (৫০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার সোনাখালী এলাকার ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছোয়ারাব জোমাদ্দার ওই এলাকার মৃত হাসেম জোমাদ্দারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ছোয়ারাব জোমাদ্দার বাড়ির অদূরে ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে চরে থাকা নিজের গরু খুঁজতে যান। মাঠে পৌঁছানো মাত্রই তাঁর ওপর প্রচণ্ড গতিতে একটি বজ্রপাত পতিত হয়। এতে তিনি ঘটনাস্থলেই ঝলসে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার সৌমিত্র সিনহা রায় বলেন, বজ্রপাতে আক্রান্ত হয়ে ছোয়ারাব নামে একজন রোগী হাসপাতালে এসেছিলেন। কিন্তু হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা যান। সরাসরি তার শরীরে বজ্রপাত পড়ে। পরবর্তীতে তাকে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বজ্রপাতে কোন নিহতের ঘটনা আমি এখন পর্যন্ত জানি না। যদি পরিবার নিহতের বিষয়ে কোনো অভিযোগ প্রদান করে। তাহলে মঠবাড়িয়া থানা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। 

পিএস

Link copied!