চট্টগ্রামে দোকানে থাকা এসিড পানে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

  • চট্রগ্রাম ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:৪১ পিএম
চট্টগ্রামে দোকানে থাকা এসিড পানে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামে এসিড পান করে রাজীব বণিক নামের ৩৫ বছর বয়সী এক স্বর্ণ ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ বা চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজীব বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বণিক পাড়ার মনোহরি বণিকের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাজীব বণিকের নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় একটি স্বর্ণের দোকান রয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে তিনি নিজের জুয়েলারি দোকানে থাকা এসিড পান করেন। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন ছিলেন।

পরবর্তীতে মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক বা এসআই সফিউল আজম মুন্সী জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএইচ 

Link copied!