মুনাফা কমেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১২:৩১ পিএম
মুনাফা কমেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের

ফাইল ছবি

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসইসি) চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৫) ব্যবসায় ৪ শতাংশ মুনাফা কমেছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮.৯৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৯.৩৫ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.৪২ টাকা বা ৪ শতাংশ।

কোম্পানিটির ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৭৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৩.৫২ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.২৭ টাকা বা ৮ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১১.২৭ টাকায়।

এএইচ/পিএস

Link copied!