২৪ ঘণ্টার ব্যবধানে দেশে স্বর্ণের দামে বড় লাফ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১০:৪৪ এএম
২৪ ঘণ্টার ব্যবধানে দেশে স্বর্ণের দামে বড় লাফ

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়েছে। এক দিনের ব্যবধানে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানায়, নতুন এ মূল্য মঙ্গলবার সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী,
দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬৪ হাজার ৭৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের প্রভাব ও কাঁচামালের উচ্চমূল্য বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

এম

Link copied!