ছবি : প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে লিড ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সম্প্রতি পিরোজপুরে উন্মুক্ত বিনিয়োগ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট- এর অতিরিক্ত পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোঃ ফিরোজ আহমেদ, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ জিল্লুর রহমান পাটোয়ারী এবং সোনালী ব্যাংক পিএলসি, পিরোজপুর প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক সরদার মোঃ জাহিদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের বরিশাল জোন প্রধান মোঃ সরোয়ার হোসাইন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন পিরোজপুর শাখার প্রধান মুহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রতিনিধিগণ।
এআই
আপনার মতামত লিখুন :