আয়াতোল্লাহ খামেনির উপর হামলা, সর্বশেষ যা জানা যাচ্ছে

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৩:৪৫ পিএম
আয়াতোল্লাহ খামেনির উপর হামলা, সর্বশেষ যা জানা যাচ্ছে

ফাইল ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনিকে তেহরান থেকে সরিয়ে 'নিরাপদ স্থানে' নেওয়া হয়েছে বলে দেশটির একটি সরকারি সূত্র জানিয়েছে। হামলার সময় আইডিএফ নাগরিকদের নিরাপদ আশ্রয়স্থলে থাকার জন্য জাতীয় সতর্কতা জারি করে। আইডিএফ বলেছে, 'এটি জনসাধারণকে ইসরেলের দিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য প্রস্তুত রাখার একটি প্রাক-সতর্কতা।'

একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, 'শিল্ড অফ জুদাহ' নামের এই অভিযান কয়েক মাস ধরে পরিকল্পিত ছিল এবং এর সময়সূচি কয়েক সপ্তাহ আগে নির্ধারণ করা হয়েছিল। প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সূত্র জানিয়েছে, হামলার লক্ষ্য হলো ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি দূর করা, বিশেষভাবে ক্ষেপণাস্ত্র লঞ্চার ও মানববিহীন বিমান (ড্রোন) ঘাঁটিকে লক্ষ্য করা।

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র শনিবার সকালে ইরানের ওপর আকস্মিক হামলা চালিয়েছে, তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, হামলায় ইরানের আইআরজিসি ইন্টেলিজেন্স ডিরেক্টরেট এবং তেহরানের কেন্দ্রীয় এলাকা লক্ষ্যবস্তু হয়েছে। এর প্রতিক্রিয়ায় দেশটি তার আকাশসীমা বন্ধ করেছে।

এসএইচ 

Link copied!