বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৫:২১ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান

ফাইল ছবি

ঢাকা: বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। এতে স্বর্ণের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার (৬ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৬ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০৩.০৯ ডলারে দাঁড়িয়েছে, যা ২৭ এপ্রিলের পর সর্বোচ্চ। আর জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও ৩.২ শতাংশ বেড়ে ৪ হাজার ৭১৪ ডলারে পৌঁছেছে।

যুদ্ধ শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান জানিয়েছে, তারা কেবল ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি’ই মেনে নেবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনায় ‘ব্যাপক অগ্রগতির’ কথা উল্লেখ করেছেন।

যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি চুক্তি বাস্তবায়নের অগ্রগতি হয়েছে এমন খবরে মধ্যেমধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ স্বাভাবিক হতে পারে-এমন প্রত্যাশায় তেলের দাম কমেছে। এর প্রভাবে বিশ্বজুড়ে শেয়ারবাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে।

সাধারণত তেলের দাম বেশি হলে তা মুদ্রাস্ফীতি বাড়ায় এবং সুদের হার বৃদ্ধির সম্ভাবনা তৈরি করে। এতে মুনাফাদায়ক সম্পদগুলো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে এবং স্বর্ণের চাহিদা কমে যায়।

এদিকে ডলারের দরপতনের ফলে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য ডলার-মূল্যের স্বর্ণ আরও সাশ্রয়ী হয়ে উঠেছে। বিনিয়োগকারীরা এখন মার্কিন ফেডের ভবিষ্যৎ মুদ্রানীতি বুঝতে বেসরকারি খাতের কর্মসংস্থান তথ্য এবং সপ্তাহের শেষে প্রকাশিত অকৃষি খাতের কর্মসংস্থান প্রতিবেদনের দিকে নজর রাখছেন।

অন্যান্য ধাতুর বাজারেও বড় উত্থান দেখা গেছে। স্পট রুপার দাম ৫.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬.৯৫ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ৩.৪ শতাংশ বেড়ে ২ হাজার ২০.০৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৩.৩ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৪.৪২ ডলারে পৌঁছেছে।

পিএস

Link copied!