ফাইল ছবি
ঢাকা: আগামী ১৮ মার্চ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, সরকার কর্তৃক আসন্ন শব-ই-কদর ও ঈদ-উল-ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ-২০২৬ (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো। ছুটিকালীন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার আগামী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ ৫ দিন আগেই সরকারি ছুটি ঘোষণা করেছে। আর ১৭ মার্চ শব-ই-কদরে থাকছে সরকারি ছুটি। এছাড়া ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকার ছুটি ঘোষণা করায় ঈদে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা টানা ৭ দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।
পিএস
আপনার মতামত লিখুন :