ভোজ্যতেলের পর্যাপ্ত মজুদ আছে, দাম বাড়ার প্রশ্নই আসে না: বাণিজ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৫:৩৫ পিএম
ভোজ্যতেলের পর্যাপ্ত মজুদ আছে, দাম বাড়ার প্রশ্নই আসে না: বাণিজ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে জ্বালানি তেল কিংবা ভোজ্যতেলের কোনো সংকট নেই। দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং বাজারেও এর সরবরাহ স্বাভাবিক আছে। কাজেই ভোজ্যতেলের দাম বাড়ার প্রশ্নই আসে না।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে ভোজ্যতেলের সরবরাহ নিয়ে উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে আমদানিকারক ও উৎপাদকরা মন্ত্রণালয়কে জানিয়েছেন, দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহেও কোনো সমস্যা নেই।

তবে প্যানিক বায়িংয়ের কারণে কোথাও কোথাও ভোজ্যতেল সাময়িকভাবে শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে বলে জানান মন্ত্রী। এ অবস্থায় ভোক্তাদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত ভোজ্যতেল না কেনার পরামর্শ দেন তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে অভিযান জোরদার করা হবে।

তিনি আরও জানান, বাজারে নজরদারি চালাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে।

পিএস

Link copied!