ফাইল ছবি
জরুরি পাইপলাইন লিকেজ মেরামতকাজের জন্য আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বেশ কিছু এলাকায় টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোয়ার সাহারা, ভাটারা ও বারিধারা জে ব্লকের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সেবা বন্ধ রাখা হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তিতাস গ্যাস কতৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুরে নতুন বাজার থেকে শুরু করে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকাগুলোতে মেরামতের কাজ পরিচালিত হবে। এই সময়ে উল্লিখিত এলাকাগুলোর পাশাপাশি এর আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বা গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
এসএইচ