একটি হার ও ড্রয়ের পর আত্মবিশ্বাস ফিরে পেতে ইন্টার মায়ামির সামনে জয়ে বিকল্প ছিল না। সেই ম্যাচে জাদুর ঝলক দেখালেন লিওনেল মেসি। চোখ ধাঁধানো এক অ্যাসিস্টের পর নিজেও করলেন গোল।
নিউ ইংল্যান্ডের মাঠে পিছিয়ে পড়ার পর দুটি গোলে জবাব দেয় মায়ামি। দুটোতেই মেসির অবদান। ২-১ গোলে জিতেছে ফ্লোরিডা ক্লাব।
৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলের এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। এর ১৬ মিনিট পর এসেছে মায়ামির প্রথম গোল। ৬৯ মিনিটে সতীর্থকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন মেসি। তারপর সতীর্থের বাতাসে ভাসানো মাপা ক্রসে হেড করে ডানপাশে বল বাড়ান তিনি। জার্মান বারতারামের জন্য জালের দেখা পেতে কোনো সমস্যাই হয়নি।
দুই ম্যাচের জয়খরা কাটাতে এবার মেসি নিজেই করেন গোল। ৮৩ মিনিটে তিন ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলাতে গিয়ে মানসিক দৃঢ়তা দেখান তিনি। বক্সের বাইরে দুই ডিফেন্ডার তার গায়ে গা লাগিয়ে বল ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন। মেসি বল ড্রিবল করে বক্সের সামনে সতীর্থকে পাস দেন, যিনি কোনো রকমে বল নিয়ন্ত্রণে নিয়ে ছোট পাসে মেসির দিকে বল পাঠান। তারপর বক্সে ঢুকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড বাঁ পায়ের নিচু শটে গোলকিপার টার্নারকে পরাস্ত করেন।
এটি ছিল মেসির ক্যারিয়ারের ৯৩৭তম গোল এবং ওপেন প্লে থেকে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ৮২২ এ নিলেন তিনি।
এম