বিশ্বজুড়ে বায়ুদূষণ ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। দীর্ঘদিন ধরেই দূষিত বাতাসের সমস্যায় ভুগছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শুক্রবার (৩ জুলাই) সকালে বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, আর ঢাকার অবস্থান ১০ম।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ছিল ১০২। এ মাত্রার বায়ুমান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তবে দিনের বিভিন্ন সময়ে বায়ুর মানের এ সূচকে পরিবর্তন আসতে পারে।
তালিকার শীর্ষে থাকার জাকার্তার বায়ুমানের স্কোর ১৬০, যা অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। দূষণের মাত্রা কাছাকাছি থাকা পাকিস্তানের লাহোরের অবস্থান দ্বিতীয়। শহরটির বায়ুমানের স্কোর ১৫৮। আর তৃতীয় অবস্থানে কঙ্গোর স্কোর ১৫৫। শহর দুটির বায়ুমানের স্কোরও অস্বাস্থ্যকর।
এছাড়া সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, তালিকায় এমন শহর রয়েছে আরও সাতটি। এগুলো হলো- উগান্ডার কাম্পালা, চিলির শান্তিয়াগো, মিশরের কায়রো, ইসরাইলের জেরুজালেম ও তেল আবিব, ইরানের তেহরান, ভারতের দিল্লি।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এম
আপনার মতামত লিখুন :