• ঢাকা
  • বুধবার, ২২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পদ্মার এক কাতল বিক্রি হলো ৬৮ হাজার টাকায়


রাজবাড়ী প্রতিনিধি এপ্রিল ২০, ২০২৬, ০১:৪১ পিএম
পদ্মার এক কাতল বিক্রি হলো ৬৮ হাজার টাকায়

ছবি : প্রতিনিধি

রাজবাড়ী: রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়ে সাড়ে ২৯ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে উন্মুক্ত নিলামে মাছটি ৬৮ হাজার টাকায় বিক্রি করা হ‌য়ে‌ছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে জ‌মির হলদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, ভোরে দৌলতদিয়ার রেজাউল মোল্লার মৎস্য আড়তে মাছ‌টি নি‌য়ে আসেন জে‌লে জ‌মির হলদার। এসময় মাছ‌টি এক নজর দেখ‌তে সেখানে ভিড় ক‌রে উৎসুক জনতা।

পরে নিলা‌মে দুই হাজার ২৫০ টাকা কে‌জি দ‌রে ৬৬ হাজার ৬০০ টাকায় মাছ‌টি কি‌নে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। চান্দু মোল্লা বলেন, মোবাইল ফো‌নে যোগা‌যোগ ক‌রে এক প্রবাসীর কা‌ছে কে‌জি প্রতি ৫০ টাকা লা‌ভে ৬৮ হাজার ৮০ টাকায় বি‌ক্রি করা হয়।

পিএস

Link copied!