• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাবনা হাসপাতালের ম্যানহোলে মিলল মানব কঙ্কালের অংশ


পাবনা প্রতিনিধি এপ্রিল ২১, ২০২৬, ০৭:১৯ পিএম
পাবনা হাসপাতালের ম্যানহোলে মিলল মানব কঙ্কালের অংশ

ছবি: প্রতিনিধি

পাবনা জেনারেল হাসপাতালের একটি ম্যানহোল থেকে দীর্ঘদিনের পুরোনো মানব কঙ্কালের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের পেছনের একটি ম্যানহোল থেকে এসব অংশ উদ্ধার করা হয়। হাসপাতালের কর্মচারীরা ম্যানহোলের ভেতরে অস্বাভাবিক কিছু দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানায়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে কঙ্কালের অংশগুলো উদ্ধার করে।

পাবনা সদর থানার পরিদর্শক সঞ্জয় সাহা জানান, উদ্ধার হওয়া অংশের মধ্যে মাথার খুলি ও বুকের খাঁচার কিছু অংশ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অনেকদিন আগের মরদেহ, যা পচে কঙ্কালে পরিণত হয়েছে। তবে এটি পুরুষ না নারী, বয়স কত বা কতদিন আগে মৃত্যু হয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরি করে কঙ্কালের অংশগুলো ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় সিআইডির কাছে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএইচ 

Link copied!