• ঢাকা
  • বুধবার, ২২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে প্রাথমিক শিক্ষা: প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২২, ২০২৬, ০২:০১ পিএম
অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে প্রাথমিক শিক্ষা: প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে। একই সঙ্গে তা অবৈতনিক করা হবে।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ৪ থেকে ১৩ বছর বয়সীদের জন্য শিক্ষা অবৈতনিক করতে চান। 

মন্ত্রী আরও বলেন, প্রাথমিক গ্রেড বাড়িয়ে অষ্টম পর্যন্ত নিয়ে যেতে চাই। এটা করব ধাপে ধাপে।

পিএস

Link copied!