ছবি: প্রতিনিধি
দীর্ঘ আট বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আবুল বারাকাত সৌরভকে আহ্বায়ক ও হাসিবুর রহমান অভিকে সদস্য সচিব করে ১৮ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়। শনিবার মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই কমিটির অনুমোদন দেন।
নতুন এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল খালেদ এবং যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এম এ মজিদ, দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, ইসমাইল হোসেন, জামাল হোসেন, আকবর হোসেন মুন্না, মুসা আবদুল্লাহ রাসেল, নাসিরুজ্জামান রাহাত, শাহবাজ মাহমুদ জিদান চৌধুরী, সাজ্জাদ হোসেন সাজু, ইরাজ মাহমুদ বাবু, শাহজাদা প্রিন্স, মাহফুজুর রহমান হৃদয়, নজরুল ইসলাম নিশাত, জহির রায়হান বাবু ও শাহিন আলম মুন্না।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০১৮ সালে হাসান মাহমুদ ইব্রাহীমকে সভাপতি ও আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটি গঠনের দীর্ঘ আট বছর পর বর্তমান এই নতুন কমিটি ঘোষণা করা হলো।
দায়িত্ব পাওয়ার পর নতুন কমিটির সদস্য সচিব হাসিবুর রহমান অভি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলকে সুসংগঠিত করতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা। শিক্ষার্থীদের কল্যাণে ও অধিকার আদায়ে ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাবে বলেও তিনি জানান।
এসএইচ


-6a05e2d5d1beb-20260514153138.jpg)




































