• ঢাকা
  • শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘এমন দৃশ্য জীবনেও দেখিনি’-জামালপুর হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী মিল্লাত


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৬:১৫ পিএম
‘এমন দৃশ্য জীবনেও দেখিনি’-জামালপুর হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী মিল্লাত

ছবি: প্রতিনিধি

জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শয্যাসংখ্যার চেয়ে তিন গুণেরও বেশি রোগী ভর্তি এবং চরম বিশৃঙ্খল পরিস্থিতি দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, তার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা যদি কোথাও হয়ে থাকে, তবে তা এই হাসপাতালে এসে হয়েছে। বাংলাদেশের কোথাও এমন পরিস্থিতি আছে বলে তার জানা ছিল না।

শনিবার বিকেলে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

হাসপাতালের বেহাল দশা তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হাসপাতালে ২৫০ রোগীর জায়গায় বর্তমানে ৮৬৭ জন ভর্তি আছেন। রোগীদের অত্যন্ত মানবেতর অবস্থায় দিন কাটাতে হচ্ছে, যাদের অনেকের থাকার জায়গা হয়েছে মেঝেতে। শিশু ওয়ার্ডে একটি ইনকিউবেটরে রাখা হচ্ছে তিনটি করে নবজাতক। তা ছাড়া ২০২১ সালে পরিত্যক্ত ঘোষণা করা ভবনেই এখনও ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। ২০ বছর আগে প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া এই হাসপাতাল উন্নীত করার পর এতে আর সংস্কারের হাত দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

হাসপাতাল পরিদর্শনকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ 

সারাদেশ বিভাগের আরো খবর

Link copied!