• ঢাকা
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সংকেত


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৮:৩৭ পিএম
সাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সংকেত

ফাইল ছবি

ঢাকা: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম-পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

লঘুচাপটির প্রভাবে দেশের চার সমুদ্র বন্দরসমূহে (চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা) ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাঝ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পিএস

Link copied!