দেশের কয়েকটি এলাকায় শনিবার (২০ জুন) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৯ জুন) চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, বড়বাজার ফিডার (দৌলোদিয়ার সরদার পাড়া, দৌলোদিয়ার স্কুল পাড়া, দৌলোদিয়ার ফায়ার সার্ভিস পাড়া, দৌলোদিয়ার বঙ্গজ পাড়া) ও নিউ মার্কেট ফিডারের (বড়বাজার নিউমার্কেট এলাকা, মুক্তি পাড়া, থানা রোডের দুই পাশ, দৌলোদিয়ার দক্ষিণ পাড়া, দৌলোদিয়ার কোরিয়া পাড়া) ১১/.৪ কেভি লাইনের গাছপালা কাটা হবে।
এজন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো সময় লাইন চালু হতে পারে, তাই সার্বক্ষণিক লাইন চালু হিসেবে গণ্য করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ।
অন্যদিকে, ঝিনাইদহ ওজোপাডিকোর মহেশপুর বিদ্যুৎ সরবরাহ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার মহেশপুর বিদ্যুৎ সরবরাহের আওতাধীন উপকেন্দ্রের সব এলাকায় নতুন লাইন তৈরি ও গাছ পালা কর্তন কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এম







































