• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছাত্রদল নেতা শাকিলের মৃত্যু: এমপির ছেলে মিন্টু আটক


নাটোর প্রতিনিধি অক্টোবর ২৭, ২০২৬, ০১:২৮ পিএম
ছাত্রদল নেতা শাকিলের মৃত্যু: এমপির ছেলে মিন্টু আটক

ছবি : প্রতিনিধি

নাটোর: নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় (গুরুদাসপুর-বড়াইগ্রাম)- ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে মিন্টুকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চিকিৎসাধীন অবস্থায় শাকিলের মৃত্যুর এক দিন পর মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মিন্টুকে আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

তবে নুরুজ্জামান মিন্টুকে আটকের সুনির্দিষ্ট কারণ এবং শাকিলের ওপর হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। নূর একাডেমির সামনে পৌঁছালে হেলমেট পরা দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে জানা যায়।

পরে হামলাকারীরা মোটরসাইকেলে শাকিলের পিছু ধাওয়া করে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে তাঁকে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান।

স্থানীয়রা আহত শাকিলকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর উপজেলার কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মঙ্গলবার সকালে মিন্টুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএস

Link copied!