• ঢাকা
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৪:০৮ পিএম
ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ

ফাইল ছবি

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, কর না দিতে দায়েরকৃত রিটের রুল খারিজ করে হাইকোর্ট এ রায় দিয়েছেন। রায়ে তিন অর্থ বছরে গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পিএস

Link copied!