• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৮, ২০২৪, ১০:৩৫ এএম
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ওই অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৮ টাকা। কোম্পানিটির গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১.৯৫ টাকায়।

আইসিবির শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ৫ ডিসেম্বর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

এএইচ/এম

Link copied!