ঝালকাঠি কাঁঠালিয়ায় মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:৪৯ পিএম
ঝালকাঠি কাঁঠালিয়ায় মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় ২০২৫–২৬ অর্থবছরের দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, রাজাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এবং কাঁঠালিয়া উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা গৌতম মন্ডলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন বলেন, “মাছ ও শামুক সম্পদ সংরক্ষণের পাশাপাশি মৎস্যজীবীদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। এর মাধ্যমে মৎস্যজীবীরা স্বাবলম্বী হবেন এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে।”

বকনা বাছুর পেয়ে উপকারভোগী মৎস্যজীবীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এসএইচ 

Link copied!