ছবি : প্রতিনিধি
লক্ষীপুর: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সারাদেশে সড়কে চাঁদাবাজির কোন সুযোগ নেই। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সারাদেশে সড়কে চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ্যানি চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে মন্ত্রী পরিষদের সভা করেছেন। আইনশৃঙ্খলা যেন সুন্দরভাবে থাকে সেদিকে বিশেষ নজর দিয়েছেন। রমজান মাসে যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, পাশাপাশি এলাকার উন্নয়ন আমরা কিভাবে অব্যাহত রাখবো, সেটা যে কোন অবস্থান থেকে যে কোনো ডিপার্টমেন্টে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশব্যাপী খাল খনন করা হবে। ১৮০ দিনের কর্মসূচি মধ্যে সর্বোচ্চ সেটা করা হবে। খুব শিগগিরই খাল খনন কর্মসূচি শুরু হবে। সেটার মধ্যে লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে।
এ্যানি চৌধুরী বলেন, দীর্ঘদিনের বঞ্চিত ও অবহেলিত এলাকা লক্ষ্মীপুর। আমাদের নেতাকর্মী ও সাধারণ মানুষের ত্যাগের বিনিময়ে আমরা সুন্দর একটি পরিবেশ পেয়েছি। যারা বিগত আন্দোলন সংগ্রামের গুম-খুন ও শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। সকলের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
পিএস
আপনার মতামত লিখুন :