অকটেন শূন্য পিরোজপুরের ফিলিং স্টেশন, বিপাকে যানবাহন চালকরা

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ১০:২২ এএম
অকটেন শূন্য পিরোজপুরের ফিলিং স্টেশন, বিপাকে যানবাহন চালকরা

পিরোজপুর জেলা সদরের একমাত্র দুটি ফিলিং স্টেশনে তীব্র অকটেন সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকসহ সাধারণ মানুষ।

সোমবার (২৩ মার্চ) দুপুর থেকে শহরের ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে আসা মানুষের দীর্ঘ লাইন থাকলেও অকটেন সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। যদিও ডিজেল ও পেট্রোলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবুও অকটেন না থাকায় বিপাকে পড়েছেন যানবাহন চালকরা।

নাজমুল, তরিকুল ও সিফাতসহ একাধিক ভুক্তভোগী চালক জানান, তাদের যানবাহনের জন্য অকটেন প্রয়োজন হলেও তা না পেয়ে বাধ্য হয়ে পেট্রোল নিতে হচ্ছে। এতে গাড়ির ইঞ্জিনের দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা রয়েছে। মাত্র ১০০ থেকে ২০০ টাকার তেল দিচ্ছে। বর্তমানে আমরা খুবই সমস্যায় পড়েছি। 

পিরোজপুর ফিলিংস ষ্টেশনের সহকারী ম্যানেজার ‎মো: ইমাম হোসেন বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে অকটেনের চাহিদা বেড়ে যাওয়ায় দ্রুত মজুত শেষ হয়ে গেছে। পাশাপাশি ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে।  

পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন বলেন- সঠিকভাবে পেট্রোল, অকটেন, ডিজেল দিচ্ছে কিনা সেটি আমরা পরিদর্শন করতে আসছি। সরকার তেলের ওপর যে লিমিটেশন দিয়েছিল সেটি বর্তমানে নেই। যৌক্তিকভাবে তেল চাইলে দিতে বাধ্য হবে। আমরা কতৃপক্ষকে বাধ্য করেছি, আমাদের এ অভিযান চলমান থাকবে। 

এদিকে পরিস্থিতি সামাল দিতে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল সরবরাহেও সীমা নির্ধারণ করা হয়েছে। মোটরসাইকেলে সর্বোচ্চ ২০০ টাকা এবং প্রাইভেটকারে সর্বোচ্চ ৫০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। দ্রুত অকটেন সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন 

এম

Link copied!