ফরিদপুরে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

  • ফরিদপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৯, ২০২৬, ১২:২১ পিএম
ফরিদপুরে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

ছবি : প্রতিনিধি

ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে দুই শিশু মারা যায় বলে জানিয়েছেন ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান।

এর মধ্যে ৯ মাস বয়সী আয়ান রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকার রেজাউল হোসেনের ছেলে এবং ৩ মাস বয়সী আব্দুল্লাহ ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি এলাকার মোহাম্মদ কামরুল ইসলামের ছেলে।

সিভিল সার্জন মাহমুদুল বলেন, এই সময়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে হামের লক্ষণ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৩০ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন।

হাম প্রতিরোধে হাসপাতালগুলোতে চিকিৎসা ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “অভিভাবকদের আতঙ্কিত না হয়ে দ্রুত শিশুকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ফরিদপুরে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুল্লাহ সায়াদ বলেন, হামে আক্রান্ত শিশুদের অনেকেই জ্বর, শরীরে লালচে দানা, শ্বাসকষ্ট ও দুর্বলতা নিয়ে হাসপাতালে আসছে। অনেক ক্ষেত্রে দেরিতে হাসপাতালে আনার কারণে জটিলতা বাড়ছে।

পিএস

Link copied!