রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬, ০৪:৫১ পিএম
রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ছবি : প্রতিনিধি

রাজশাহী: রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘রাজশাহী বিভাগ, জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বিষয়াদি নিয়ে দলের চেয়ারম্যান বৈঠক করেছেন। এটা ধারাবাহিক বৈঠক।’

বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নেতারা এতে উপস্থিত ছিলেন।

পিএস

Link copied!