ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত জোটসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৫ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার ২১ জানুয়ারি দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ২৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা-৩ আসনের মো. দেলোয়ার হোসেন ভূইয়াকে ঘোড়া প্রতীক দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন নেত্রকোনা-১ দুর্গাপুর-কলমাকান্দা আসনে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-২ সদর-বারহাট্টা আসনে জেলা বিএনপির সভাপতি ডা. মো. আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ আটপাড়া-কেন্দুয়া আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪ মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং নেত্রকোনা-৫ পূর্বধলা আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার। তাঁদের সবাইকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :