প্রতীকে রঙিন সাতক্ষীরা, নির্বাচনী মাঠে উৎসবের আমেজ

  • সাতক্ষীরা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৩:২৬ পিএম
প্রতীকে রঙিন সাতক্ষীরা, নির্বাচনী মাঠে উৎসবের আমেজ

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার ও পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

প্রতীক বরাদ্দকে ঘিরে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে সাতক্ষীরা-৩ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২০ জন প্রার্থী নিজ নিজ দলীয় প্রতীক বরাদ্দ পান। প্রতীক পাওয়ার পর প্রার্থীদের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবের আবহ তৈরি হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, সাতক্ষীরার সব প্রার্থীকে নির্বাচনী আইন ও আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ছোট দল বা বড় দল—সব প্রার্থীই নির্বাচনের মাঠে সমান।
 

এসএইচ 

Link copied!