ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৯:৫৫ এএম
ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন

ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ও কুমিরা সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ৭টায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন লাগে। পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতেও। দাউ দাউ করে জ্বলতে থাকায় যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নিরাপদ স্থানে চলে যান।
 
পরে ফৌজদারহাট থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনে ১৬টি বগিতে ৬শর বেশি যাত্রী ছিলেন। 
 
চট্টগ্রাম কুমিরা ফায়ার স্টেশনের সাব অফিসার আহসান আলী জানান, পাওয়ার কার এবং সংলগ্ন বগিতে আগুন ছড়িয়ে পড়ার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে, এ ঘটনার তদন্তে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

পিএস

Link copied!