ঈশ্বরদীতে পৃথকভাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩০, ২০২৬, ০৩:৩৭ পিএম
ঈশ্বরদীতে পৃথকভাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

ছবি : প্রতিনিধি

ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলার রাখাল রাজা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পৃথকভাবে পৃথক স্থানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে পোস্ট অফিস মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সকাল দশটায় বিএনপির কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদারের সভাপতিত্বে ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, জেলা কৃষক দলের সহ-সভাপতি শাহরিয়ার আহমেদ শহীদ সরদার, ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার আবু সাঈদ উজ্জল, উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক হেদায়েতুল ইসলাম অনিক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবির হাসান সুমনসহ বিএনপি, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

অপরদিকে রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে দিবসটি পালন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সাবেক সহ- সাধারন সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  জাকারিয়া পিন্টু।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯ টায় বিএনপির রেলগেটস্থ কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন এবং বিকেলে আলহাজ্ব খাইরুজ্জামান বাবু বাস টার্মিনালে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঈশ্বরদী পৌর বিএনপি নেতা আমিনুর রহমান স্বপনের সভাপতিত্বে ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা বিস্টু সরকার, ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, টুটুল সরদার, আক্তার হোসেন নিফা প্রমুখ।

এই সময় বক্তারা বলেন, বাংলার রাখাল রাজা খ্যাত, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আজ ৪৫তম শাহাদাৎ বার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে এই দিনটি পালন করা হচ্ছে। শহীদ জিয়াউর রহমান দেশ পরিচালনায় সামান্য সময় পেয়েছিলেন। এই সামান্য সময়ের মধ্যে তিনি দেশে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন।

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

পিএস

Link copied!