কাঁঠালিয়ায় বৃষ্টিতে ভেঙে গেছে ঘর, গৃহহীন হতদরিদ্র পরিবার

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৭:১৫ পিএম
কাঁঠালিয়ায় বৃষ্টিতে ভেঙে গেছে ঘর, গৃহহীন হতদরিদ্র পরিবার

ছবি : প্রতিনিধি

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় হতদরিদ্র মো. শাহিন হাওলাদার তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন একটি ভাঙা ঘরে। কোন ঝড় না হলেও বৈরী আবহাওয়ায় গত ৬ দিনের টানা বৃষ্টিতে হঠাৎ তার ঘরটি ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পায় পরিবারের লোকজন।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার সদর ইউনিয়নের বড় কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ঘরের মধ্যে পরিবারের চার সদস্যসহ একটি ত্রাণের গরু ছিল। শাহিন হাওলাদারসহ পরিবারের লোকজন বের হতে পারলেও গরুটি ঘরের মধ্যে চাপা পড়ে। স্থানীয় লোকজন এসে গরুটিকে উদ্ধার করে।

ক্ষতিগ্রস্ত শাহিন হাওলাদার জানান, ঘরটি বিধ্বস্ত হওয়ায় বাড়ীর অন্য একজনের ঘরে আশ্রয় নিয়েছেন। তিনি পরিবারের সকলকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তাই সমাজের বৃত্তবান ও সরকারের কাছে একটি ঘরের জন্য আবেদন জানান তিনি।

শাহিনের ভাঙ্গা ঘর পরিদর্শন করেছে উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল। এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, স্থানীয়  কৃষক দলের নেতা মো. শাহিন আকন, মো. মাইনুল হোসেন হাওলাদার, ছাত্রদলের মো. রুবেল মোল্লা।

স্থানীয় সাংবাদিক আমিনুল ইসলামের ফেসবুক স্টাটাস দেখে উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন তাৎক্ষণিক ভাঙ্গা ঘর পরিদর্শন করেছে এবং একটি ঘর তৈরি করে দেয়ার আশ্বাস দেন।

পিএস

Link copied!